EIIN: ১২৩২০৪


Mobile No: ০১৩০৯-১২৩২০৪


E-mail: sc123204@gmail.com


প্রতিষ্ঠানের ইতিহাস

নওগাঁ জেলার মান্দা উপজেলাধীন বুড়িদহ উচ্চ বিদ্যালয়টি অত্র উপজেলার প্রাচীনতম প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম । বিদ্যালয়ের পাশ দিয়ে আত্রাই নদি প্রবাহিত এবং মান্দা উপজেলার সদর থেকে ৩ কি.মি. দক্ষিণে অবস্থিত । প্রতিষ্ঠানটি ১৯৩২ খ্রিষ্ঠাব্দে প্রতিষ্ঠিত । প্রথম পর্যাযে প্রতিষ্ঠানটি মাইনর স্কুল হিসেবে ছিল । ১৯৪০  খ্রিষ্ঠাব্দ থেকে ১৯৯৩  খ্রিষ্ঠাব্দ পর্যন্ত জুনিয়র স্কুল হিসেবে পরিচালিত হয় । অতঃপর ১৯৯৪  খ্রিষ্ঠাব্দ থেকে উচ্চ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে এবং ১৯৯৬   খ্রিষ্ঠাব্দে প্রথম এস.এস.সি. পরীক্ষায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে । প্রতিষ্ঠানটির খন্ডকালীন প্রধান শিক্ষক হিসেবে বেশ কয়েকজন প্রধান শিক্ষকের আগমন ঘটে । তাদের মধ্যে অন্যতম "মোহিনী মোহন  প্রাং "  । মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক " মোঃ আজিজুর রহমান " ।